নাহিদ - ঢাকা ১১
আমি থাকি নাহিদ ইসলাম যেই আসনের জন্য মনোনীত সেই এলাকায়, ঢাকা ১১। দীর্ঘকাল ভোট যেহেতু দিতে পারা যায় নাই, তাই এই এলাকায় ৬-৭ বছর হইছে আসছি তাও এখানে ভোটারের জন্য স্হানান্তর করা হয় নাই। এখনও আগে যেই এলাকায় ছিলাম দীর্ঘকাল সেই এলাকার ভোটার, সেটা ঢাকা ১৪। সেখানের বি.এন.পির মনোনীত প্রার্থী গুম ও খুনের স্বীকার সাজেদুল ইসলাম সুমনের বোন মায়ের ডাকের অন্যতম কোঅর্ডিনেটর সানজিদা ইসলাম। আর জামায়াত ইসলাম মনোনীত প্রার্থী মীর কাসেম আলীর ছেলে আয়নাঘরের গুমের শিকার মীর আহমাদ বিন কাসেম ওরফে ব্যারিস্টার আরমান। সব হেভিওয়েট লোকজন। আপনার নিজের ভোটার নাম্বার, সিরিয়াল কত, ভোট কেন্দ্র সহ সারা দেশের সব আসনের সব প্রার্থীর তথ্য জানার জন্য বাংলাদেশ নির্বাচন কমিশনের অফিসিয়াল Smart Election Management BD এই এ্যপটা গুগল এ্যপস্টোর বা এ্যপল স্টোর থেকে ডাউনলোড করে জানতে পারবেন (কমেন্টে লিংক দেওয়া আছে)। এনআইডি আর জন্ম তারিখটা দিয়ে ভেরিফাই করে আপনার ভোটিং সংক্রান্ত সব তথ্য পাবেন। আমি নিজেও কয়েকদিন ভাবতেছিলাম আমার ভোটের এলাকা যেহেতু আলাদা সেখানে কে কে প্রার্থী সেটা জানার জন্য। আজকে তখন এ্যপটার ব্যাপারে পাইলাম। আপনি আপনারটা বের করে ফেলেন। আর ভোট যারেই দেন, হ্যাঁ তে অবশ্যই ভোট দিয়েন। কিভাবে ভোট দিবেন এটা নিয়ে কনফিউশান থাকলে অন্তর্বতীকালীন সরকারের বানানো ভিডিও কমেন্টে দিয়ে দিলাম সেটা দেখতে পারেন। #JusticeForHadi
সমৃদ্ধ সালতানাতে বাঙ্গালা
পাল, সেন, সুলতানী, মুঘল, ব্রিটিশ সকল পিরিয়ডেই বাংলা ভূখন্ড এতই ধনী আর উন্নত ছিল যে পৃথিবীর বিভিন্ন দেশের বণিকে…
The real "Unbowed"
বাংলাদেশকে টি-টুয়েন্টি থেকে বাদ দিয়েছিল ভারত নিয়ন্ত্রিত বর্তমান আইসিসি, এবং এর বিরুদ্ধে প্রতিবাদ স্বরুপ পাকিস্…
পোলাপাইনের মাথায় এত্ত বুদ্ধি!
পোলাপাইনের মাথায় এত্ত বুদ্ধি! বিশেষ করে ইয়াং জেনারেশন এখন সব দেখে আর বুঝে। জাতীয়তাবাদী দল যদি মনে করে আওয়ামী ল…