Skip to content

চট্টগ্রামের ওয়ালী বেগ খান মসজিদ

1 min read4 views

ওয়ালী বেগ খান মসজিদ, স্থানীয়ভাবে যাকে সবাই ওয়ালী খান মসজিদ বলেই চেনে। যদিও বলার সময় "অলি খা" বলে। শুরুতে যেটাকে আবার আমি শুনতাম অলিখা বা অলেখা মসজিদ। আমি আবার বুঝতাম না এমন নাম কেন। যাইহোক, চট্টগ্রামের মানুষের "এ" বলতে একটু কষ্ট হয়, "এ্যা" বলে। যেমন উদাহরণ হিসেবে বলা যেতে পারে - যেটাকে সবাই "ফেভার" বলবে, সেটাকে চাটগাঁইয়ারা "ফ্যাভার" বলবে, আবার সবাই যেটাকে "লেইক" বা "লেক" বলবে চাটগাঁইয়ারা সেটাকে "ল্যাক" বলবে। কিন্তু আরেকটা বড় ব্যাপার হল চাটগাঁইয়ারা যখন তাদের নিজেদের লোকাল এ্যাকসেন্টে বাংলায় কথা বলে সেখানে আমি একটা রিদম পাই। একটা সুন্দর ওয়েভের মত লাগে। শব্দ একটু জোরে আবার একটু পরেই আস্তে হবে, আবার জোরে হবে, আবার আস্তে হবে, এভাবে চলতে থাকে। কিছু কিছু মানুষের ক্ষেত্রে এটা একটু বেশি হয়। রাস্তাঘাটে যাতায়াতের সময় এমন টোন শুনলে আমি খুবই পুলকিত হই। বইঙ্গা হয়ে এভাবে বলা ঠিক হইল কিনা বুঝতেছিনা, তাও আবার আমার শ্বশুরবাড়ি এখানে। এতবছর পর আজকে প্রথম মসজিদটার আদি অংশের ভেতরে ঢুকতে পারলাম। সম্ভবত রেনোভেশনের জন্য বন্ধ ছিল। . . . . . #JusticeForHadi

If you enjoyed this

Share
←JprevnextK→

More to read

সমৃদ্ধ সালতানাতে বাঙ্গালা

পাল, সেন, সুলতানী, মুঘল, ব্রিটিশ সকল পিরিয়ডেই বাংলা ভূখন্ড এতই ধনী আর উন্নত ছিল যে পৃথিবীর বিভিন্ন দেশের বণিকে…

The real "Unbowed"

বাংলাদেশকে টি-টুয়েন্টি থেকে বাদ দিয়েছিল ভারত নিয়ন্ত্রিত বর্তমান আইসিসি, এবং এর বিরুদ্ধে প্রতিবাদ স্বরুপ পাকিস্…

পোলাপাইনের মাথায় এত্ত বুদ্ধি!

পোলাপাইনের মাথায় এত্ত বুদ্ধি! বিশেষ করে ইয়াং জেনারেশন এখন সব দেখে আর বুঝে। জাতীয়তাবাদী দল যদি মনে করে আওয়ামী ল…