Skip to content

আজগর আলী চৌধুরী জামে মসজিদ

1 min read2 views

মোগল আমলে ১০ শতক জমির ওপর তৈরি চট্টগ্রামের উত্তর হালিশহরের চৌধুরীপাড়ায় অবস্থিত আজগর আলী চৌধুরী জামে মসজিদ। নগরীর আগ্রাবাদ থেকে আনুমানিক ৭-৮ কিলোমিটার দূরে হালিশহরের চৌধুরীপাড়া। ১৭৯৫ সালে সূক্ষ্মাতিসূক্ষ্ম নকশা আর চুন-সুরকির দৃষ্টিনন্দন সংমিশ্রণে নির্মাণ করা হয় মসজিদটি। মসজিদটি নির্মাণ করেন হালিশহরের সম্ভ্রান্ত চৌধুরী পরিবারের প্রয়াত আজগর আলী চৌধুরী। ইমামসহ প্রায় ৩১ জন মুসল্লি এই মসজিদে নামায আদায় করতে পারেন। ভারতের তাজমহলের আদলে নির্মিত আজগর আলী মসজিদটির সামনেই রয়েছে পুকুর, পাশেই কবরস্থান। এ ছাড়া মসজিদের ছাদে রয়েছে বড় তিনটি গম্বুজ ও বেশ কয়েকটি মিনার। মসজিদের দেওয়ালে পোড়ামাটির বিভিন্ন কারুকাজে নির্মিত নানা রকম নকশা। বর্তমানে আজগর আলী চৌধুরীর উত্তরসূরিরাই মসজিদটির দেখাশোনা করছেন। তবে মসজিদটিতে এখন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় বন্ধ রয়েছে। ঐতিহ্য ধরে রাখতে মসজিদ ভবনটি অক্ষুণ্ন রেখে পাশে গড়ে তোলা হয়েছে নতুন একটি মসজিদ।

If you enjoyed this

Share
←JprevnextK→

More to read

সমৃদ্ধ সালতানাতে বাঙ্গালা

পাল, সেন, সুলতানী, মুঘল, ব্রিটিশ সকল পিরিয়ডেই বাংলা ভূখন্ড এতই ধনী আর উন্নত ছিল যে পৃথিবীর বিভিন্ন দেশের বণিকে…

The real "Unbowed"

বাংলাদেশকে টি-টুয়েন্টি থেকে বাদ দিয়েছিল ভারত নিয়ন্ত্রিত বর্তমান আইসিসি, এবং এর বিরুদ্ধে প্রতিবাদ স্বরুপ পাকিস্…

পোলাপাইনের মাথায় এত্ত বুদ্ধি!

পোলাপাইনের মাথায় এত্ত বুদ্ধি! বিশেষ করে ইয়াং জেনারেশন এখন সব দেখে আর বুঝে। জাতীয়তাবাদী দল যদি মনে করে আওয়ামী ল…