Skip to content

মেজর সাদিক আর তার স্ত্রীকে গ্রেফতার

2 min read1 views

মেজর সাদিক আর তার স্ত্রীকে গ্রেফতার আর সাথে এতগুলা অস্ত্র উদ্ধার করা হল অথচ এটা নিয়ে দায়সারা নিউজ ছাড়া আর কিছু দেখছেন? কোন আলোচনা বা কিছু? নাই। আওয়ামীলীগ আর তার দোসর সংবাদমাধ্যমগুলা যতটা না ধর্মগ্রন্থ বিশ্বাস করে তার চেয়ে বেশি এটা বিশ্বাস করে যে তাদের মা হাসিনা আবার ফেরত আসবেন। এজন্য এটাকে তারা হাইড করে ফেলছে। অথচ একটা খেলনার পিস্তলও বিএনপি-জামায়াতের কারও বাসা থেকে হাসিনা তার অপশাসনের সময় পাইলে সেটা নিয়ে সব মিডিয়া ফাটায় ফেলত। কাকতালীয়ভাবে দুই হাজার চব্বিশের জুলাই আন্দোলনের সময় যখন তৎকালীন অবৈধ সরকারের অর্ডারে ইন্টারনেট ব্ল্যাকআউট চলতেছিল তখন আমার কম্পিউটারে জমে থাকা পিডিএফ বই থেকে একটা বই পড়া শুরু করলাম, মতিউর রহমান রেন্টুর লেখা আমার ফাঁসি চাই। আমার ছোটবেলার বন্ধু স্বনন এই বইটা পড়ার জন্য অনেক আগে বলছিল, সাথে এটাও বলছিল যে বইটার লেখক তার খালু। যাইহোক, এই বইতে মাফিয়া হাসিনার ব্যাপারে এত বেশি তথ্য দেওয়া এবং সেগুলো এত বেশি হতবাক করা যে আমি literally বিশ্বাস করিনাই, ধরে নিছি যে উনাকে দেশ থেকে বের করে দিছে দেখে উনি প্রতিহিংসাবশত এসব লিখছেন। কিন্তু বেশিদিন অপেক্ষা করতে হয়নাই বইটার পরতে পরতে যে সত্য লেখা সেটা বুঝতে। দেশের ভেতরে একজন মেজর সপরিবারে সশস্ত্র প্রশিক্ষন দিতেছে দেশটাকে আবারও হাসিনা এন্ড গংয়ের সম্পত্তিতে পরিণত করার উদ্দেশ্যে আর ডিজিএফআই বসে আছে তার মধ্য লাঠিটাকে দড়ি দিয়ে বেঁধে দিল্লীর হাতে তুলে দিয়ে। প্রফেসর ড: ইউনুস হয়ত বুঝতেছেন না বা স্টেপ নিতে ভয় পাইতেছেন ক্যাজুয়ালটির কথা ভেবে গুটিকয়েক সামরিক বাহিনীর আর প্রশাসনের লোকদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক কঠোর পদক্ষেপ নিতে। উনার যে এত বিরাট জনসমর্থন, সামরিক বা অসামরিক কোন ক্যু এর সামান্য ছটাক শুরু হইলেও মানুষ ওইসব জাতীয় গাদ্দার, দিল্লীর দাসদের শরীরের একটা লোমও আস্ত রাখবে না। ৯৬এর জেনারেল নাসিরের ক্যু এর ব্যার্থ চেষ্টা বা কাদের সিদ্দীকির মত গাদ্দারদের দিয়ে দেশে সশস্ত্র অরাজক পরিস্থিতি সৃষ্টির চেষ্টা আওয়ামীলীগের জন্য নতুন না। কিন্তু নতুন হইল এই দেশে যুগ যুগ ধরে দূষিত গঙ্গাবিধৌত দুর্গন্ধযুক্ত দিল্লীর দ্বারা নির্যাতিত এই দেশের সাধারণ মানুষের ঐক্যবদ্ধভাবে জ্বলে ওঠা। যারা চব্বিশের জুলাইয়ে একবার আগ্নেয়গিরির মত অগ্নুৎপাত ঘটাইছে। আর আগ্নেয়গিরির অগ্নুৎপাত একবারেই শেষ হয়ে যায় না।

If you enjoyed this

Share
←JprevnextK→

More to read

সমৃদ্ধ সালতানাতে বাঙ্গালা

পাল, সেন, সুলতানী, মুঘল, ব্রিটিশ সকল পিরিয়ডেই বাংলা ভূখন্ড এতই ধনী আর উন্নত ছিল যে পৃথিবীর বিভিন্ন দেশের বণিকে…

The real "Unbowed"

বাংলাদেশকে টি-টুয়েন্টি থেকে বাদ দিয়েছিল ভারত নিয়ন্ত্রিত বর্তমান আইসিসি, এবং এর বিরুদ্ধে প্রতিবাদ স্বরুপ পাকিস্…

পোলাপাইনের মাথায় এত্ত বুদ্ধি!

পোলাপাইনের মাথায় এত্ত বুদ্ধি! বিশেষ করে ইয়াং জেনারেশন এখন সব দেখে আর বুঝে। জাতীয়তাবাদী দল যদি মনে করে আওয়ামী ল…