Skip to content

এলিজাবেথ স্কুলের কদবেল

1 min read2 views

খুলনায় এলিজাবেথ স্কুলে পড়ার সময় স্কুলের সামনে বিক্রি করা কদবেল খেতাম অনেক, অনেক পছন্দের একটা খাবার ছিল এটা। কদবেলের বোটার জায়গাটা ছিদ্র করে, ওই ছিদ্র দিয়ে মশলা ঢুকিয়ে একটা বাঁশের ছোট চিকন কাঠি দিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে কদবেলের পেটের ভেতর মশলা ভাল মত মাখিয়ে দিত কদবেলওয়ালা মামা। এরপর ওই ছিদ্র দিয়ে কাঠি ঢুকিয়ে যতটুকু ওঠে ততটুকুই অনেক সময় ধরে খেতাম। যতদূর মনে পড়ে ৫ টাকার একটা নিতাম, মাঝে মাঝে বড়টা ১০ টাকায় কিনতাম, ১০ টাকারটা নেওয়া মানে বিড়াট ব্যাপার ছিল। স্কুল থেকে বাসায় যাওয়া পর্যন্ত খেতাম। খাওয়া শেষ হলে কদবেলটা ফাটানোর পর আরও যত পারা যায় চেঁছে খেতাম। আহ্ সেই ট্যাশ 🫠। অনেক সময় এমন হয়েছে কদবেলটা ফাটানোর পর আবিষ্কার করতাম যে কদবেলটা আসলে পঁচা ছিল। মশলা এত ভাল ভাবে মাখিয়ে দিত মামা যে পঁচা টের পেতাম না। না টের পাওয়ার আরও একটা কারন হয়ত তাজিম, ড্যানি ভাই, সানি ভাইদের সাথে রাজ্যের বিচিত্র সব গল্প করতে করতে বাসায় যাওয়াটা। তখন যদিও স্কুল থেকে বাসায় যাওয়ার রাস্তাটা অনেক দীর্ঘ মনে হত, অনেক পরে আবিষ্কার করি ওই রাস্তাটা আসলে অত বেশি না।

If you enjoyed this

Share
←JprevnextK→

More to read

সমৃদ্ধ সালতানাতে বাঙ্গালা

পাল, সেন, সুলতানী, মুঘল, ব্রিটিশ সকল পিরিয়ডেই বাংলা ভূখন্ড এতই ধনী আর উন্নত ছিল যে পৃথিবীর বিভিন্ন দেশের বণিকে…

The real "Unbowed"

বাংলাদেশকে টি-টুয়েন্টি থেকে বাদ দিয়েছিল ভারত নিয়ন্ত্রিত বর্তমান আইসিসি, এবং এর বিরুদ্ধে প্রতিবাদ স্বরুপ পাকিস্…

পোলাপাইনের মাথায় এত্ত বুদ্ধি!

পোলাপাইনের মাথায় এত্ত বুদ্ধি! বিশেষ করে ইয়াং জেনারেশন এখন সব দেখে আর বুঝে। জাতীয়তাবাদী দল যদি মনে করে আওয়ামী ল…