Skip to content

শহীদ শরীফ ওসমান হাদী আর বেগম খালেদা জিয়ার জানাজা

1 min read6 views

শহীদ শরীফ ওসমান হাদী আর বেগম খালেদা জিয়ার জানাজা কেও খেয়াল করলে বুঝবেন যে বাংলাদেশের মানুষ এখন প্রচন্ড রকম ঐক্যবদ্ধ, দল মত নির্বিশেষে। দুইজনের জানাজাতেই সকল দলের লাখ লাখ লোকের অংশগ্রহণ অবিস্মরণীয় একটা ঘটনা। বেগম জিয়া বিএনপি'র চেয়ারপার্সন হলেও উনি দলের উর্ধ্বে উঠে সকলের হয়ে ছিলেন। এই ঐক্যকে রাজনৈতিক দলকেই সঠিকভাবে কাজে লাগাতে হবে, পরবর্তী সরকার যে ই গঠন করুক না কেন, তাদের ওপর এই দায়িত্বের অংশ সবচেয়ে বেশি। দেশের উন্নয়নের প্রশ্নে, বহিরাগত সকল আগ্রাসনের বিরুদ্ধে সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে এখন মানুষ অনেক অনেক বেশি সচেতন, আগের চেয়েও অনেক বেশি আগ্রহী এসব ব্যাপারে জানতে। স্যোশাল মিডিয়ার কল্যাণে আট-দশজনের মতামত দেখে নিজেরা ভাল একটা উপসংহারে এত সহজেই চলে যেতে পারে এই দেশের মানুষ, সেটা আগে দেখা যায় নাই। পরবর্তী নির্বাচিত সরকারের জন্য বিরাট একটা চ্যালেন্জ এখন এই ঐক্য কাজে লাগিয়ে দেশকে সব ধরনের উন্নয়নের দিকে ধাবিত করতে। এটা না পারলে তার পরিণতি সম্ভবত অনেক কঠোর হবে। I really wish good luck to the NEXT ELECTED government of the country.

If you enjoyed this

Share
←JprevnextK→

More to read

সমৃদ্ধ সালতানাতে বাঙ্গালা

পাল, সেন, সুলতানী, মুঘল, ব্রিটিশ সকল পিরিয়ডেই বাংলা ভূখন্ড এতই ধনী আর উন্নত ছিল যে পৃথিবীর বিভিন্ন দেশের বণিকে…

The real "Unbowed"

বাংলাদেশকে টি-টুয়েন্টি থেকে বাদ দিয়েছিল ভারত নিয়ন্ত্রিত বর্তমান আইসিসি, এবং এর বিরুদ্ধে প্রতিবাদ স্বরুপ পাকিস্…

পোলাপাইনের মাথায় এত্ত বুদ্ধি!

পোলাপাইনের মাথায় এত্ত বুদ্ধি! বিশেষ করে ইয়াং জেনারেশন এখন সব দেখে আর বুঝে। জাতীয়তাবাদী দল যদি মনে করে আওয়ামী ল…