Skip to content

July Revolutionary Alliance Posted

2 min read5 views

হাদি ভাই , একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করতেন , জি আর ই প্রিপারেশন নিতেছিলেন , বিদেশ চলে যাবেন , ফ্যাসিবাদ থাকাকালীন নিজের দেশে আমাদের মনে হতো রোহিঙ্গা।
এরপর জুলাই আসলো , হাদি ভাই তার গর্ভবতী স্ত্রীকে নিয়ে জুলাইতে অংশ নিলেন । জুলাইয়ের শেষে রাজনৈতিক দল হিস্যা বুঝে নেয়া শুরু করলো , আমরা ঘরে ফিরে গেলাম । তবে হাদী ভাই পড়ে রইলেন , ঘরে গর্ভবতী স্ত্রীকে রেখে হাদী শহর-নগর-বন্দর ঘুরে ইনকিলাব মঞ্চ গড়ে তুললেন । হাদী ভাই স্বপ্ন দেখলেন কালচারাল বিপ্লবের , ইন্ডিয়ান হেজেমনি থেকে বাঙ্গালি মুসলিম কালচারাল সত্ত্বাকে জাগিয়ে তুলতে। এর মধ্যে হাদী ভাইয়ের ফুটফুটে একটা বাচ্চা হলো , নিষ্পাপ এই বাচ্চার দিকে তাকিয়েও হাদী ভাই ঘরে ফিরলেন না । সমাজের সকল বোঝা , আমাদের সকল দায়িত্ব নিজের কাধে নিলেন । স্বপ্ন দেখলেন এক ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়ার। আধিপত্য বিরোধী এই মিছিলের প্রথম পতাকাটা হাদি ভাই হাতে তুলে নিলেন । অবশেষে হাদী ভাই চলেই গেলেন । এতো ভারী কফিনের ভার কিভাবে সইবে বাংলাদেশ । হাদী ভাই , আপনি আমাদেরকে ঋনী করে দিয়ে গেলেন। আপনার সংগ্রাম তো ছিলো আমাদের জন্য, আমাদের অনাগত ভবিষ্যতের জন্য , আমাদের সন্তান দের জন্য । যেই আপনি ১০ মাসের সন্তান কে হয়তো ১০ ঘন্টা কোলে নেন নি হাদী ভাই । হাদী ভাইয়ের সংগ্রাম সব তাদেরই জন্যে , যারা মাটির পিঁপড়ের মত সমুদ্রের মাছের মত আকাশের পাখির মত অগণন, যারা ভীরু, যারা বীর যারা নিরক্ষর, যারা শিক্ষিত যারা শিশুর মত সরল যারা ধবংস করে যারা সৃষ্টি করে ।

If you enjoyed this

Share
←JprevnextK→

More to read

সমৃদ্ধ সালতানাতে বাঙ্গালা

পাল, সেন, সুলতানী, মুঘল, ব্রিটিশ সকল পিরিয়ডেই বাংলা ভূখন্ড এতই ধনী আর উন্নত ছিল যে পৃথিবীর বিভিন্ন দেশের বণিকে…

The real "Unbowed"

বাংলাদেশকে টি-টুয়েন্টি থেকে বাদ দিয়েছিল ভারত নিয়ন্ত্রিত বর্তমান আইসিসি, এবং এর বিরুদ্ধে প্রতিবাদ স্বরুপ পাকিস্…

পোলাপাইনের মাথায় এত্ত বুদ্ধি!

পোলাপাইনের মাথায় এত্ত বুদ্ধি! বিশেষ করে ইয়াং জেনারেশন এখন সব দেখে আর বুঝে। জাতীয়তাবাদী দল যদি মনে করে আওয়ামী ল…