Skip to content

গগ এ্যান্ড মেগগ বা ইয়াজুজ-মাজুজ

2 min read4 views

কয়েক মাস আগে একটা ভিডিও সামনে আসলো ইউটিউবে - গগ এ্যান্ড মেগগ বা ইয়াজুজ-মাজুজ এর সম্ভাব্য আবাসস্হল হয়ত পাওয়া গিয়েছে। পুরা ভিডিও থ্রিল্ড মুডে দেখতেছিলাম, পুরা জার্নিটা। এক বা দুইজন ইসলামিক স্কলার, কয়েকজন সামরিক বাহিনীর লোক, আর কয়েকজন লোকাল গাইড নিয়ে তাদের জার্নিটা ছিল। তাদের ভাষ্যমতে কিরগিজস্তানের লোকাল কোন এক পশুচারী ইন্টারেস্টিং একটা পাহাড়ের সন্ধান পেয়েছে, যেটা কোন ভাবে একজন স্কলার শুনতে পেরে ধারণা করেছেন যে ওই পাহাড় হয়ত ক্বোরআনে বর্ণিত ইয়াজুজ মাজুজের আটকে পরা বাসস্থান। ভিডিওটার একদম শেষে দেখা যায় যে পাহাড়টার এক পাশে একদম মসৃণ এমনকি কোন কিছু ওই সাইডে ওপর থেকে ফেললে একদম সোজা ভাবে নিচে নেমে যাচ্ছে, কোন এব্রোথেব্রো বা উঁচুনিচু অংশও নেই, যেটা পাহাড়ের জন্য খুবই অস্বাভাবিক। আরও শিওর হওয়ার জন্য তারা পাহাড়ের ওপর জমে থাকা শক্ত বরফ মেশিন দিয়ে কেটে মেটাল ডিটেক্টর দিয়ে টেস্টও করে দেখে যে সাইন ইজ পজিটিভ। এই সময়টায় আরও বেশি থ্রিলড ছিলাম আমি আর মনে মনে বকা দিচ্ছিলাম এক্সপেডিশনের লোকদের যে তোদের বরফ কাটা দরকার কি, যদি বাই চান্স তোরা মেটাল ওয়ালটা কেটে ফেলিস। বাট এখন আর আমি আসল ভিডিওটা অনেক খুঁজেও পাচ্ছি না আর, কোনওভাবেই না। কিন্তু এই ভিডিওটা পাইলাম, যেটা ওই আসল ভিডিওটাকে দেখিয়ে একজন ইসলামিক স্কলার, আসরার রশিদ, ট্রান্সলেশন সহ বর্ণণা দিচ্ছেন তার দর্শকদের। আসল ভিডিওটা বেশি ইন্টারেস্টিং ছিল, যদিও ভাষা ইংরেজীতে না। তবুও এই ভিডিওটা দেখতে পারেন ইন্টারেস্টিং মনে হলে। [লিংক কমেন্টে দিলাম।] আপডেট: আসল ভিডিওটার প্রায় পুরো অংশ পাওয়া গেল, যদিও এটাও রিআপলোড, তবে প্রায় পুরো জার্নিটা আছে এখানে। কমেন্টে লিংকটা দিলাম। (ধন্যবাদ টু Hasan Ahmed)

If you enjoyed this

Share
←JprevnextK→

More to read

সমৃদ্ধ সালতানাতে বাঙ্গালা

পাল, সেন, সুলতানী, মুঘল, ব্রিটিশ সকল পিরিয়ডেই বাংলা ভূখন্ড এতই ধনী আর উন্নত ছিল যে পৃথিবীর বিভিন্ন দেশের বণিকে…

The real "Unbowed"

বাংলাদেশকে টি-টুয়েন্টি থেকে বাদ দিয়েছিল ভারত নিয়ন্ত্রিত বর্তমান আইসিসি, এবং এর বিরুদ্ধে প্রতিবাদ স্বরুপ পাকিস্…

পোলাপাইনের মাথায় এত্ত বুদ্ধি!

পোলাপাইনের মাথায় এত্ত বুদ্ধি! বিশেষ করে ইয়াং জেনারেশন এখন সব দেখে আর বুঝে। জাতীয়তাবাদী দল যদি মনে করে আওয়ামী ল…